ধনবাড়ীর নল্যা গোপালবাড়ীতে যুবক গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লা**-শ উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ...

আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ১০:৪৫:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ১০:৪৫:১৪ অপরাহ্ন
মোঃ জাকির খান টাঙ্গাইল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের গোপালবাড়ীতে এক যুবকের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ । স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৬টা ৩০ মিনিটে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর গোপালবাড়ী গ্রামের মো. শহিদুল ইসলাম ও মোছাঃ সবুজা বেগমের ছেলে সন্তান মো. সাগর মিয়া (১৯)। নিজ ঘরের আড়ার সঙ্গে ওরনা পেঁচিয়ে আ*-ত্ম*হ'ত্যা করেন । সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। তবে এটা কি সত্যি হ*ত্যা নাকি আ*-ত্ম*হ'ত্যা সাগরের ঝুলন্ত মরদেহটি মাটির সাথে পা ঠেকে আছে এলাকাবাসীর প্রশ্ন কী কারণে তিনি আ*ত্ম*-হ'ত্যা করেছে..? উল্লেখ্য, এলাকাবাসী থেকে জানা যায়, সাগর ছেলেটি নিয়মিত নে*-শা করত । এবং সে কিছুদিন স্থানীয় ইটভাটায় শ্রমিকের কাজ করতো । তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধনবাড়ী থানা পুলিশ ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে । এ ব্যাপারে বাংলা ৭১ টেলিভিশন কে ধনবাড়ী থানার ওসি মোঃ নুরুস সালাম সিদ্দিক বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com