দীপেন দেওয়ানের পদত্যাগ: রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ

আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০৬:৪৯:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০৬:৪৯:১১ অপরাহ্ন
​রাঙামাটি জেলা প্রতিনিধি:-মোঃ কামরুল ইসলাম, সোমবার (১ জুন)২০২৬,​পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী) দীপেন দেওয়ানের পদত্যাগের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাঙামাটি। সোমবার বিকেল ৪টা থেকে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।​প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই রাঙামাটি জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কে অবস্থান নেয়। সড়ক অবরোধ চলাকালীন সময়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন,​পার্বত্য অঞ্চলের শান্তি, স্থায়িত্ব ও উন্নয়নের স্বার্থে দীপেন দেওয়ানের মতো একজন নেতার উপদেষ্টা পদে থাকা অত্যন্ত জরুরি ছিল।​কোন অদৃশ্য সুতোর টানে বা চাপের মুখে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, তা অবিলম্বে খতিয়ে দেখতে হবে।​দীপেন দেওয়ানের পদত্যাগ অনতিবিলম্বে প্রত্যাহার করে তাকে সসম্মানে দায়িত্বে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com