​৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন ড. খলিলুর রহমান

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৫:২৯:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৫:২৯:২৪ অপরাহ্ন


তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগমী ৭ থেকে ৯ জুন রাশিয়া সফর করবেন তিনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

জাতিসংঘ জানিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই পদে খলিলুর রহমান এক বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বের দক্ষিণ ও পূর্বের স্বার্থ রক্ষায় অগ্রাধিকার দেওয়া, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দ্রুত অর্জনকে উৎসাহিত করা, সাধারণ পরিষদের কার্যকারিতা বাড়ানো এবং বৃহত্তর অর্থে বিশ্বে কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে জাতিসংঘের ভূমিকা পুনরুদ্ধারে সহায়তার বিষয়ে নবনির্বাচিত সভাপতির অভিপ্রায়কে মস্কো স্বাগত জানায়। রাশিয়া খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com