সরিষাবাড়ীতে কৃষি ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে কর্মশালা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৮:২৬:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৮:২৬:৪১ অপরাহ্ন
গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ  জামালপুরের সরিষাবাড়ীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে পরিষদ অডিটোরিয়াম হল রোমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামালপুর খামারবাড়ি উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চলের ফসল নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্প পরিচালক মো. মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ। এ সময় বক্তারা তাদের বক্তব্যে ফসলের নিবিড়তা কিভাবে বৃদ্ধি করা যায় সে সকল বিষয়ে আলোচনা করেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮০ জন কৃষক-কৃষাণীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com