ক্ষেতলালের রোয়াইড় দক্ষিণ পাড়া জামে মসজিদে ৫ লক্ষ টাকা অনুদান: প্রতিমন্ত্রী আব্দুল বারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০২:৪৭:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০২:৪৭:০৭ অপরাহ্ন
মো: মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার: জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়াইড় দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়নে ৫ লক্ষ টাকা সরকারি অনুদান প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) 'সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2)' শীর্ষক প্রকল্পের আওতায় এই বরাদ্দ দেওয়া হয়। মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী মহোদয়ের বিশেষ প্রচেষ্টায় এই অনুদান বরাদ্দ হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও মসজিদ কমিটির পক্ষ থেকে তাঁর প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। উপস্থিত ছিলেন বড়তারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: হালিম মাষ্টার এবং বড়তারা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আনিছুর রহমান সহ আরো নেতাকর্মীদের উপস্থিতিতে রোয়াইড় দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি মো: মোহাসিন মন্ডলের হাতে অনুদানের এই কপিটি তুলে দেওয়া হয়। এই বরাদ্দের ফলে মসজিদের উন্নয়ন মূলক কাজ করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন মসজিদ কমিটি ও স্থানীয় মুসুল্লিরা। এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এমন গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com