হাপানিয়া ইউনিয়নে পুলিশ এবং জনগণের যৌথ উদ্যোগে ছি/নতা/ই প্রতি/রোধ, ছি/নতাই/কারি গ্রেফতার এবং ব্যবহৃত রিকশা জ/ব্দ

আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৯:৫৬:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৯:৫৬:৫০ পূর্বাহ্ন
গতকাল জনৈক মোঃ মেহেদী হাসান (২৩),পিতা- মোঃ আতোয়ার রহমান,সাং- হাতিমনডোলা,থানা- মহাদেবপুর,জেলা- নওগাঁ তার মামার সাথে দেখা করার জন্য নওগাঁ সদর থানাধীন দুবলহাটি মোড়ে আসে।মামার সাথে দেখা করে কাজ শেষ হওয়ার পর তার মামা সাগর রাত্রী ০৯.৪০ ঘটিকার সময় দুবলহাটি মোড় থেকে হাপানিয়া যাওয়ার জন্য একটি চার্জার রিক্সা ভাড়া করে দেয়।রিক্সা টি সদর থানাধীন দুবলহাটি ইন্টিতলা মোড় নামক স্হানে পৌঁছিলে একজন লোক রিক্সায় উঠার জন্য রিক্সা টি দাঁড় করায়। মেহেদী উক্ত লোকটি কে রিক্সায় উঠতে নিষেধ করলে লোকটি রিক্সা ড্রাইভার এর বন্ধু বলে জানায় এবং বলে যে একটু সামনে গিয়েই নেমে যাবে।উক্ত লোকটি কে রিক্সার ড্রাইভার রিক্সায় উঠিয়ে সোজা রাস্তা রেখে ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে থাকে।কিছু দূর গিয়ে রিক্সার ড্রাইভার রিক্সা থামিয়ে তার বন্ধু পরিচয় দেয়া ব্যক্তির সাথে শলাপরামর্শ করে। বিষয় টি মেহেদী হাসান এর সন্দেহ হলে সে প্রশ্রাব করার কথা বলে রাত্রী অনুমান ১০.৪৫ ঘটিকায় হাঁপানিয়া ইউনিয়ন এর শতপুর পুটিমারী পাকা রাস্তার উপর রিক্সা থেকে নামলে আসামী ১) মোঃ সুলতান শাহরিয়ার @ দেওয়ান সিফাত (২০),পিতা- দেওয়ান মাহবুব আলম, সাং- দেওয়ান পাড়া কুশাডাঙ্গা ২)মোঃ আঃ ওয়াহেদ (২৪),পিতা-মোঃ হামিদ মোল্লা,সাং- কুশাডাঙ্গা পশ্চিম পাড়া,উভয় থানা+ জেলা- নওগাঁ সদর মেহেদী হাসান কে ধরে ফেলে।০১ নং আসামী রিক্সা ড্রাইভার তাহার রিক্সার সিটের নীচ হতে ধারালো চাকু বাহির করিয়া খুন জখমের ভয় দেখিয়ে ওয়ালেট এ থাকা ৫০০০ টা এবং একটি সিম্পনি বাটন মোবাইল ফোন ছিনতাই করিয়া নেয়। তখন মেহেদী হাসান এর ডাক চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে ছিনতাইকারীদের ঘেরাও করে পুলিশকে সংবাদ দেয়।সংবাদ পেয়ে সদর থানার পুলিশ রাত ১১.২০ ঘটিকায় ঘটনাস্হলে পৌঁছে আসামীদ্বয় কে গ্রেফতার করে।আসামীদ্বয় এর হেফাজত থেকে ছিনতাই হওয়া সমুদয় টাকা,মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো চাকু ও রিক্সা উদ্ধার করিয়া জব্দ করে। এই বিষয়ে কঠোর আইনগত ব্যবস্হা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com