"
নওগাঁর পত্নীতলা থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
আজ ০৬ জুন ২০২৬ রাত আনুমানিক ১ টায় অফিসার ইনচার্জের নেতৃত্বে পত্নীতলা থানা পুলিশের অভিযানে মাদক আইনের মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ২ জন আসামী মোঃ আব্দুর রহমান ও মোঃ আজাহার, উভয় পিতা- মোঃ সলেমান, সাং- হলাকান্দর, থানা- পত্নীতলা জেলা- নওগাঁ দ্বয় কে গ্রেফতার করা হয়েছে। সাজা প্রাপ্ত আসামি ২ জন গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামী ২ জনকে অতিসত্ত্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।