এফ আর ওয়ান’ চক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন চাকরিপ্রার্থীরা, নিয়োগ বিজ্ঞপ্তির আড়ালে বড় প্রতারণা

আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০১:২৬:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০১:২৬:৫৮ অপরাহ্ন
: নিজস্ব প্রতিবেদক, সাভারের নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় ‘এফ আর ওয়ান প্রাইভেট লিমিটেড’ (রেজিষ্ট্রেশন নং: ২০২৩৪৪) নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আকর্ষনীয় বেতনের প্রলোভন দেখিয়ে এবং ‘ঘুষ বা জামানত ছাড়াই’ চাকরির প্রতিশ্রুতি দিয়ে এই চক্রটি বেকার যুবকদের প্রতারণার জালে ফেলছে। প্রতারণার কৌশল: অনুসন্ধানে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সুদৃশ্য ব্যানারে বিজ্ঞাপন দিয়ে লোক সংগ্রহের কাজ করে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতা ছাড়ার বিভিন্ন পদে সরাসরি কাজের সুযোগের কথা বলা হয়। কিন্তু চাকরিপ্রার্থীরা যখন শুভর সাথে যোগাযোগ করেন, তখন শুভ সুকৌশলে অফিসে ডেকে বিভিন্ন খরচের নাম করে টাকা দাবি করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, এফ আর ওয়ান প্রাইভেট লিমিটেডের কথিত জুনিয়র অফিসার ‘শুভ’ সরাসরি এই প্রক্রিয়ার সাথে জড়িত। তিনি চাকরিপ্রার্থীদের কাছ থেকে খাবার খরচ বাবদ ৪০০০ টাকা এবং আইডি কার্ড ও ফরম পূরণ বাবদ আরও ৮৫০ টাকা গ্রহণ করেন। টাকা নেওয়ার পর প্রার্থীদের ওই প্রতিষ্ঠানে নিয়োগ না দিয়ে ‘CAREGGROUP’ নামক অন্য একটি প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্টদের বক্তব্য: ভুক্তভোগীরা যখন ‘CAREGGROUP’-এ গিয়ে হাজির হন, তখন তারা বুঝতে পারেন তারা বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন। এ বিষয়ে ‘CAREGGROUP’-এর এমডি সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার কোম্পানিতে নিয়োগের জন্য কোনো প্রকার টাকা দিতে হয় না। এফ আর ওয়ান প্রাইভেট লিমিটেড সম্পূর্ণ অনৈতিকভাবে কোম্পানির নাম ব্যবহার করে এবং প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।" নবীনগর ও আশপাশের এলাকায় এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। কোনো প্রতিষ্ঠানে যোগদানের আগে টাকা লেনদেন না করার জন্য সাধারণ মানুষকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সরকারি আইন অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য কোনো প্রকার জামানত বা ফরম ফি নেওয়ার নিয়ম নেই।ভুক্তভোগী শুভর কাছে টাকা ব্যগ চায়তে গেলে বলেন তোমাদেরকে হয়রানি মামলা দিবো। এই বিষয়ে শুভর কাছ থেকে জানতে চায়লে সাংবাদিকে হুমকী দিয়ে বলে তোমাকে দেখে নিবো। প্রতারণার শিকার ভুক্তভোগীরা এখন প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন যাতে আর কেউ এই তথাকথিত ‘এফ আর ওয়ান প্রাইভেট লিমিটেড’-এর খপ্পরে পড়ে সর্বস্বান্ত না হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com