"
নওগাঁর মাতাজি হাট থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর কাছে অভিযোগ আসে যে মাতাজীহাট এলাকায় ২ নারী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করছে। সেখানে মহিলা পুলিশ দ্বারা মাদকবিরোধী অভিযান চালানো প্রয়োজন। পুলিশ সুপার সেখানে ১১ জুন সকালে মাতাজিহাট এলাকায় একদল মহিলা পুলিশ প্রেরণ করেন। তার দিকনির্দেশনা মোতাবেক ১১ জুন ২৬ মহাদেবপুর থানার রাইগাঁ ইউনিয়নের মাতাজিহাট পুলিশ তদন্ত কেন্দ্র ও মহাদেবপুর থানার বিশেষ টিম মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযান পরিচালনা কালে উক্ত ইউনিয়নের নারী মাদক ব্যবসায়ী সেতু (২৮), পিতা- মোঃ সাইদুল, সাং-শেরপুর, ও তারা বেগম (৫০), স্বামী- মোঃ আবুল কাশেম, সাং-রাইগাঁ দিঘীর পাড়, সর্বমোট ৪২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে নারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে রাইগাঁ মাতাজি হাট এলাকাবাসী পুলিশের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে এবং মাদক উদ্ধার অভিযানের জন্য পুলিশ সুপার সহ সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান।