ডেমরায় শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনার মেলা, বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় নতুন প্রেরণা

মানিকনগর মডেল হাই স্কুলে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০১:০২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০১:০২:৫২ অপরাহ্ন
জাহিদুল আলম: রাজধানীর ডেমরা থানায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, গবেষণাধর্মী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে “Startup Science Project and Innovation Idea Showcasing Program”। মানিকনগর মডেল হাই স্কুলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ভবিষ্যৎমুখী চিন্তার অনন্য প্রদর্শনী দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এসইডিপি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া। তিনি বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অন্যতম প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক মনোভাব এবং প্রযুক্তির সৃজনশীল ব্যবহারই আগামী দিনের স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকনগর মডেল হাই স্কুলের সভাপতি মো. অলি আহ্সান, সভাপতি মো. আবুল কালাম আজাদ এবং ডেমরা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন-অর-রশীদ। অতিথিরা প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা ও স্টার্টআপ পরিকল্পনা পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তি উদ্ভাবন এবং সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। এতে শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য নাগরিকরা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের উদ্যোক্তা ও বিজ্ঞানী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্ণাঢ্য এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন ও সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com