ভারতের অবৈধ পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ডিমলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১০:৫৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১০:৫৪:৪৮ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি): ভারতের অবৈধ পুশ-ইন কার্যক্রম এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে ডিমলা উপজেলার কলোনি বাজার এলাকায় ১১-দলীয় জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, কোনো ধরনের বৈধ ও স্বীকৃত প্রক্রিয়া অনুসরণ না করে মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্বশীল আচরণের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা আরও বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং অবৈধ পুশ-ইনের মতো ঘটনা দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্য উদ্বেগজনক। এসব কার্যক্রম অবিলম্বে বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি রোকনুজ্জামান বকুল,পূর্ব ছাতনা ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন পাটোয়ারী, সেক্রেটারি আব্দুল আজিজ, ইব্রাহিম খলিল তোতা বায়তুল মাল, আব্দুল আলিম শিপন, হাফেজ আবু সাঈদ,মশিউর রহমান, জাহিদুল ইসলাম, এনসিপির নেতা শাহ আজিজ, শাকিল প্রধান,রাশেদুজ্জামান নেতৃবৃন্দ দেশের সার্বভৌমত্ব, মর্যাদা ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com