শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও বিএনপি সরকারের বাজেট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ০৩:১৫:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ০৩:১৫:০৭ অপরাহ্ন
​মোঃ নুরুল ইসলাম খোকন। বিশেষ প্রতিনিধি: আজ ১৩ জুন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের শহীদ আব্দুস সালাম হল মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং বিএনপি সরকারের জনবান্ধব বাজেট বাস্তবায়ন’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক আবদুস সালাম। তিনি তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হিসেবে অভিহিত করেন। একই সাথে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের সর্বাঙ্গীণ মঙ্গল ও সাফল্য কামনা করেন। ​"শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। ​কালাম ফয়েজীর (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দল*) সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ​মাওলানা শামীম আহমেদ, উপদেষ্টা, জাতীয়তাবাদী প্রবাসী দল* ​সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, সভাপতি, মুক্তিযুদ্ধের প্রজন্ম ​হুমায়ুন কবির বেপারী, সভাপতি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ​মোঃ ইলিয়াস হোসাইন, মহাসচিব, আন্তর্জাতিক প্রবাসী পরিষদ ​সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম জমাদ্দার। সভায় বক্তারা শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com