মোঃ নুরুল ইসলাম খোকন।
বিশেষ প্রতিনিধি:
"দুনিয়ার মজদুর এক হও"— এই স্লোগানকে সামনে রেখে আজ ১৬ জুন রাজধানীসহ দেশব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস।
দিবসটি উপলক্ষে আজ (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল সমাবেশ ও র্যালীর আয়োজন করে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে গৃহশ্রমিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও রাষ্ট্রীয়ভাবে তারা এখনো চরম উপেক্ষিত। সম্প্রতি সংশোধিত শ্রম আইনেও গৃহশ্রমিকদের জন্য কোনো সুখবর নেই। এই আইনে গৃহশ্রমিকদের আনুষ্ঠানিক নিয়োগপত্র, সুনির্দিষ্ট শ্রমঘণ্টা, পেশার মর্যাদা এবং ন্যূনতম মজুরী নির্ধারণের কোনো আইনি বিধান বা বাধ্যবাধকতা রাখা হয়নি। ফলে দেশের লাখ লাখ গৃহশ্রমিক চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
সুরক্ষা নীতি ও আইএলও কনভেনশনের বাস্তবায়ন দাবি
সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে সরকারের কাছে দাবি জানান যেন:
'গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫'-এর পূর্ণাঙ্গ ও কার্যকর বাস্তবায়ন করা হয়।
আজ সকালে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শত শত নারী গৃহশ্রমিক ব্যানার, ফেস্টুন হাতে অংশ নেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালী রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, গৃহশ্রমিকদের শ্রমের মর্যাদা ও আইনি সুরক্ষা না দিলে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। অবিলম্বে শ্রম আইনে তাদের অন্তর্ভুক্ত করে ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য তারা সরকারের প্রতি জোর দাবি জানান।