হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, তত্বাবধায়ককে প্রত্যাহার

আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৫:৩৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৫:৩৯:৩৬ অপরাহ্ন


নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে হাসপাতালের অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ফরিদ উদ্দিনকে প্রত্যাহার করে নোয়াখালীর সিভিল সার্জন আনোয়ার হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেন।

হাসপাতাল পরিদর্শনকালে তিনি বিভিন্ন বিভাগে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীরা দালালদের দৌরাত্ম্য ও হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতির কথা জানায়। এ ছাড়া পরিদর্শনকালে তিনি বাথরুম ও মেঝেতে নোংরা অবস্থা দেখে ক্ষুব্ধ হন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com