নওগাঁ পোরশা উপজেলায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার একজন ""

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৮:৫১:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৮:৫১:১৯ পূর্বাহ্ন
"" নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন। নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ১৬ জুন ২০২৬ সন্ধ্যা ৭ টায় পোরশা থানার গাংগুরিয়া ইউনিয়নের গাংগুরিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পোরশা থানার অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রয় কালে ১ জন পেশাদর মাদক ব্যবসায়িকে আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ি মোঃ ইব্রাহিম (৩০), পিতা- মোঃ শরিফ উদ্দিন, গ্রাম-পোরশা (গোবরাকুড়ি), থানা- পোরশা, জেলা-নওগাঁ এর দেহ তল্লাশি করিয়া তার ডান হাতে থাকা শপিং ব্যাগের ভিতর সাদা পলিথিনে মোড়ানো ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক বিরোধী অভিযান চলমান আছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com