পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রিজেন্ট বোর্ড সদস্য ও ভোলা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এর সাথে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গতকাল রাত ৯ টায় গুলশান-২ এ সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় অন্যান্যের মধ্যে পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড.মোহাম্মদ আতিকুর রহমান, ওসানোগ্রাফী অনুষদের ডিন ড.এ.বি.এম সাইফুল ইসলাম, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রহিম ও ভাইস চ্যান্সেলর এর একান্ত সচিব মো: আরিফুর রহমান উপস্থিত ছিলেন।