নওগাঁর মহাদেবপুর থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর-বদলগাছী নওগাঁ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা বাবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
মতবিনিময় সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার পারস্পারিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।.
এ সময় কমিউনিটি পুলিশিং মহাদেবপুর থানার সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।