মালয়েশিয়া-চীন সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আলোচনায় তিস্তা প্রকল্পও

আপলোড সময় : ২২-০৬-২০২৬ ১২:৪৭:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৬ ১২:৪৭:২৫ অপরাহ্ন


বাংলাদেশের তিস্তা প্রকল্পসহ ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে রবিবার চীন ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকার আসীন হওয়ার পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর। 

শনিবার ঢাকায় বিদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদেশ সচিব আসাদ আলম সিয়াম।
সিয়াম বলেন, ‘‘বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি সই হওয়ার কথা রয়েছে।’’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন। এরপর সোমবার বিকেলে তিনি চীন সফরে যাবেন। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মালয়েশিয়া সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে, চীন সফরে পরিকাঠামো, প্রযুক্তি, সংযোগ এবং উন্নয়ন খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের পরিকল্পনা জানানো হবে বলে উল্লেখ করেন পররাষ্ট্রসচিব।

তিস্তা নদীর উৎস ভারতে, পরে বাংলাদেশে প্রবেশ করেছে। তবে তিস্তার জলবণ্টন নিয়ে দুই দেশের মধ্যে বিভিন্ন সময়ে বিরোধ দেখা দিয়েছে। 
এই প্রকল্প নিয়ে চীন ও ভারত, উভয় দেশই আগ্রহ দেখিয়েছে। তবে বর্তমানে চীনের বিনিয়োগের সম্ভাবনা বেশি বলে মনে করছে বাংলাদেশের বিভিন্ন অংশ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com