টাঙ্গাইলের ধনবাড়ীর বন্দবেতাল থেকে ২০০ গ্রাম গাঁ*-জা উদ্ধারসহ ১ জন মহিলা গ্রেফতার...

আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৭:০৩:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৭:০৩:০২ অপরাহ্ন
মোঃ জাকির খান টাঙ্গাইল টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল, মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ধনবাড়ী থানা মোঃ নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র)/ মোঃ বজলুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় আফিসার ও ফোর্সসহ ধনবাড়ী থানা ধীন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ২৫/০৬/২০২৬ খ্রি. তারিখ রাত ১১ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন বন্দবেতাল এলাকা হতে ধৃত আসামী ০১। পারুল বেগম (৪০), স্বামী-মজনু মিয়া, গ্রাম-বন্দবেতাল, থানা-ধনবাড়ী, জেলা- টাঙ্গাইলকে নারী পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ২০০ (দুইশত) গ্রাম গাঁ*-জা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪,০০০/- (চার হাজার) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং- ১৫, তারিখ- ২৬ জুন ২০২৬, ধারা-৩৬ (১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com