নওগাঁর মহাদেবপুর উপজেলার ৫ নং রাইগাঁ ইউপির কুন্দনা গ্রামে অনুষ্ঠিত হলো ১৬ প্রহর ব্যাপী রাধাগোবিন্দের লীলা কীর্তন"

আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৫১:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৫১:০১ পূর্বাহ্ন
" নওগাঁর কুন্দনা থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন। গত ২৫ জুন ২০২৬ শুরু হওয়া ১৬ প্রহর ব্যাপী রাধাগোবিন্দের লীলা কীর্তন ২৯ জুন ২০২৬ সোমবার শেষ হবে। দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে ১৬ প্রহর বাপি শ্রী শ্রী রাধাগোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন যজ্ঞ অনুষ্ঠান ও সনাতন ধর্মালোচনা কুন্দুনা বারোয়ারি দূর্গা মন্দির প্রাঙ্গনে শ্রী উজ্জ্বল চন্দ্র সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। লীলা কীর্তন পরিবেশন করেন অন্তর মহন্ত বগুড়া, হৃদয় চন্দ্র পাল রংপুর, সনদ মহন্ত নওগাঁ ও শুভশ্রী (সুবর্ণা) সাপাহার। অনুষ্ঠানের প্রথম অধিবেশন ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্ম আলোচনা মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস, ২৬ ও ২৭ জুন শুক্রবার ও শনিবার লীলা কীর্তন যজ্ঞানুষ্ঠান, মহাপ্রভুর ভোগ কীর্তন, ২৮ জুন রবিবার কুঞ্জভঙ্গ ও দ্বিপ্রহরে শ্রীমন মহাপ্রভুর ভোগ মহোৎসব মহাপ্রসাদ বিতরণ দধিমঙ্গল এবং মোহন্ত বিদায়, ২৯ জুন ২০২৬ সোমবার দধি মঙ্গল ও মোহন্ত বিদায় এর মাধ্যমে সমাপ্ত হবে উক্ত অনুষ্ঠান। অনুষ্ঠানটিকে উপলক্ষ্যে করে জনসমাগমস্থলে বসেছে বিভিন্ন ধরনের দোকানপাট।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com