রাজধানীর মোতালেব প্লাজা থেকে বিপুল জাল নোট উদ্ধার

আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ১১:৫৯:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ১১:৫৯:৩৭ পূর্বাহ্ন



রাজধানীর মোতালেব প্লাজায় একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যমানের জাল নোট জব্দ করা হয়।

শনিবার (২৭ জুন) রাতে শাহবাগ থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে


রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোতালেব প্লাজায় ব্যবসায়ীদের সঙ্গে একটি চক্র জাল নোট সরবরাহ করবে। আমরা দ্রুত অভিযান পরিচালনা করি এবং হাতে নাতে ৪০ লাখ টাকা জাল নোট উদ্ধার করি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে এই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছি। আমরা মনে করছি তাদের সঙ্গে আরও অনেকে জড়িত। জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত জানতে পারব। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এই চক্রটি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে জাল টাকা তৈরি ও সরবরাহ করছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল টাকা বাজারে ছেড়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com