আ.লীগের চেয়ে বিএনপি আমলে বেশি মার খেয়েছি: আদালতে এনসিপি নেতা

আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৫:৫২:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৫:৫২:৪০ অপরাহ্ন



জাতীয় দৈনিক ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আনোয়ার হোসেনকে দুদিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

রোববার (২৮ জুন) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

রিমান্ড শুনানি শেষে আদালত থেকে কারাগারে যাওয়ার সময় আনোয়ার বলেন, ‘আমার অপরাধ আমি জুলাই যোদ্ধা, আমার বাড়ি-ঘর ভাংচুর করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানির খাস লোক বিএনপি সভাপতি মিঠু। আমারে মারধর করলে যখন ঘরে দৌড়ে পালাই তখন মিঠু এক হাজার লোক নিয়ে বাড়ি ঘেরাও করে।’

অন্য জুলাই যোদ্ধাদের গ্রেপ্তার করা হচ্ছেনা। আপনাকে কেনো? প্রশ্নের জবাবে আনোয়ার বলেন, ‘আমাকে দিয়ে শুরু করছে। আমি এ্যানি চৌধুরীর যত অন্যায় দুর্নীতি সব তুলে ধরেছি। আওয়ামী লীগের সময়ও এসব অন্যায়-দুর্নীতি তুলে ধরছি। তখনও হামলার স্বীকার হয়েছি কিন্তু বিএনপি আমলে আরও বেশি হয়েছি। বিএনপি আমারে অতিরিক্ত মারছে। বিএনপি আমার মা, বউ, ভাই সবাইরে মারছে। ভাইয়ের ঘড় ভাংচুর করছে।’

আপনি প্রধানমন্ত্রীকে কটুক্তি করে গ্রেপ্তার হয়েছেন বললে আনোয়ার বলেন, ‘এটা আমার বাকস্বাধীনতা, বলতেই পারি।’

আপনি প্রথম আলো ডেইলি স্টারে হামলা করেছেন কি-না জানতে চাইলে আনোয়ার বলেন, ‘এগুলো মিছা কথা’

এর আগে গত ২২ জুন সোমবার প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় করার মামলায় একই আদালত থেকে তাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com