ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ১০:০৩:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ১০:০৩:২১ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। রবিবার (২৮ জুন) ঠাকুরগাঁও বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় মুকুল (৪৫) নামে এক ব্যক্তিকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com