​ব্যক্তিগত আয়কর সীমা ৪ লাখ করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০১:৫৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০১:৫৯:৩৬ অপরাহ্ন



কর ব্যবস্থাকে সরকার স্বচ্ছ ও আধুনিক করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাজেট বক্তব্যে প্রস্তাবিত বাজেটের কয়েকটি বিষয়ে ভ্যাট কমানোর প্রস্তাব করে প্রধানমন্ত্রী বলেন, নরমালি দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে। আমি আপাতত ফিজিক্যালি না হলেও মানসিকভাবে ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত আয়ের আয়কর অব্যাহতি সীমা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য ৩ লাখ ৭৫ হাজার ও ২০২৮-২৯, ২৯-৩০ অর্থবছরের জন্য ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে। ব্যক্তিগত করদাতাদের করহার কিছুটা লাঘব করে, কিছুটা স্বস্তি দিতে চায় আমরা, সে কারণে ২০২৬-২৭ ও ২৭-২৮ কর বছরের জন্য ৪ লাখ টাকা, ২০২৮-২৯ ও ২৯-৩০ কর বছরের জন্য ৪ লাখ ৫০ টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য ৫ লাখ টাকা করার জন্য অর্থমন্ত্রীকে প্রস্তাব করছি।




সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com