বিশেষ প্রতিনিধি:
মোঃ নুরুল ইসলাম খোকন।
বাংলাদেশে মরণোত্তর অঙ্গদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর জরুরি প্রয়োজনীয়তা ও এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে একটি বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ জুন ২০২৬ তারিখ সকাল ১০:৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে (তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে) এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চিকিৎসা খাত ও গণমাধ্যমের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মরণোত্তর অঙ্গদানের বিভিন্ন দিক ও এর গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত ,
বিশেষ অতিথি: বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক আব্দুল হাই শিকদার ,
সম্মানিত অতিথি:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (BSMMU) নেফ্রোলজি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম।
কোরিয়ান অর্গান ট্রান্সপ্লান্টেশন রেজিস্ট্রির পরিচালক এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞবৃন্দ।
অস্ট্রেলিয়ার ওয়েস্টমিড হাসপাতালের অধ্যাপক জেরেমি চ্যাপম্যান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতি বছর অর্গান ফেইলিওর বা অঙ্গ বিকল হওয়া অসংখ্য রোগী সঠিক সময়ে অঙ্গ না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। 'ব্রেন ডেথ' বা চিকিৎসাগতভাবে মৃত ঘোষিত ব্যক্তিদের মূল্যবান অঙ্গসমূহ যদি নিয়ম মেনে মরণোত্তর দানের আওতায় আনা যায়, তবে হাজারো মানুষের জীবন বাঁচানো সম্ভব।
বক্তারা দেশের স্বাস্থ্য খাতে মরণোত্তর অঙ্গদানের আইনি ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো আরও জোরদার করার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক ভুল ধারণা দূর করতে গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।