জাহিদুল আলম
সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে কালকিনি উপজেলার মোল্লারহাট দারুচ্ছুন্নাত ছালেহীয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা কর্মসূচি-২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির আওতায় একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছসহ মোট ৫টি বৃক্ষ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাদরাসার অধ্যক্ষ আবুরাফে মুহাম্মদ ফেরদাউস। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।