পবিপ্রবি'র উপাচার্যের সাথে বিজনেস ক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৩:১১:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৩:১১:২৫ অপরাহ্ন


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লবের একটি প্রতিনিধি দল অদ্য ১ জুলাই উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।সকাল ১১ টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড.এস.এম হেমায়েত জাহান।

বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড.আফজাল হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান,বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন ড.মো:হাছান উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.এস এম হেমায়েত জাহান বলেন,"সততা,পেশাদারিত্ব এবং দূরদর্শী চিন্তাই হবে এ বিজনেস ক্লাবের মূল চালিকাশক্তি। আমরা সবাই মিলে একটি শক্তিশালী ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলি যা আমাদের নিজেদের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখবে।

আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আগামী দিনে এ ক্লাবকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে"। সভার শুরুতে বিজনেস ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে সুবিনর উপহার দেয়া হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com