​ডিমলায় বিদ্যুতস্পৃট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৪:৫২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৪:৫২:৪৭ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি) :


নীলফামারী জেলার ডিমলা উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃট হয়ে মোঃ শাকিব ইসলাম(২৩) নামে এক যুবকের মৃত্যু হয়। বুধবার পহেলা জুলাই দুপুরে ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড় জুম্মা তিতপাড়া এলাকায় উক্ত মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

নিহত সাকিব ইসলাম উক্ত এলাকার মোহাম্মদ আজিজুল হক ও মোছাঃ সাবিনা বেগমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকাল ১১:৩০ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য একটি সেচ মোটার স্থাপনের জন্য পার্শ্ববর্তী বাড়ি থেকে বিদ্যুৎ এর লাইন এনে মটরের সংযোগ দেন। মটর দিয়ে পানি সেচের সময় অসাবধানতাবশত পদ্ধতিক তারের সংস্পর্শে গেলে বিদ্যুৎস্পৃট হয়ে তার হয়। 

বিদ্যুৎস্পৃট হওয়ার পর  সাকিব ইসলামকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  মরা দেহের সুরতহাল প্রস্তুত করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com