ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মোবাইল কোর্ট: দুই পল্লী চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা, দুটি ক্লিনিক সিলগালা

আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৭:১৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৭:১৬:৩৩ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলার গড়েয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই পল্লী চিকিৎসককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের পরিচালিত দুটি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিভিল সার্জন ডা. খায়রুল ইসলাম সজীবের উপস্থিতিতে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, পল্লী চিকিৎসক রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্র রায়ের বিরুদ্ধে চিকিৎসকের অনুমোদন ছাড়া প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক প্রদান, রোগীদের প্রেথিডিন ইনজেকশন প্রয়োগ এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ক্লিনিক পরিচালনার অভিযোগ প্রমাণিত হয়। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি অনিয়মের কারণে তাদের পরিচালিত দুটি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com