ধানমন্ডি কাকলি হাই স্কুল এলাকার বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৭:১৮:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৭:১৮:৩২ অপরাহ্ন
জাহিদুল আলম, ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে স্কুলের আশপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করার পাশাপাশি ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় পাঁচটি মামলায় মোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার (১ জুলাই) ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ ও এর সংলগ্ন এলাকায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট ও বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে স্কুলের আশপাশে অবস্থান নেওয়া বখাটেদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য স্থান উন্মুক্ত করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখা, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের জনস্বার্থমূলক মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com