বাজেটের সুফল জনগণ ইতোমধ্যে পেতে শুরু করেছে--আনিসুর রহমান আনিস

আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ১১:৩৭:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ১১:৩৭:১১ পূর্বাহ্ন
সাবেক ছাত্রনেতা ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, তৃণমূল বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে মজলুম জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের মত জনগণের সাথে মিশে যেতে হবে। দেশ ও জনগণের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে না পারলে তারা বিএনপি থেকে মুখ ঘুরিয়ে নেবে। অতএব যারা জনবিচ্যুত হবে তাদের বিএনপিতে স্থান নেই। জনাব আনিসুর রহমান আনিস ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে জনকল্যাণকর বাজেট হিসেবে উল্লেখ করে বলেন কৃষক, শ্রমিক, মেহনতি জনগোষ্ঠী ও ব্যবসা শিল্প বান্ধব এই বাজেট বিএনপি সরকার প্রণয়ন করেছেন। যার সুফল জনগণ ইতোমধ্যে পেতে শুরু করেছেন। বিএনপি সর্বদাই জনগণের জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, জন বিচ্ছিন্নদের আস্তানা বিএনপিতে হবে না। শুক্রবার ৩ জুলাই রাত সাড়ে ৮ টায় রাজধানীর যাত্রাবাড়ী,মীর হাজারীবাগে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল ও জনসংযোগ শেষে এক পথসভায় তিনি একথা বলেন। মৃধা মোহাম্মদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুবক্কর সিদ্দিক,এডভোকেট দেলোয়ার হোসেন, যুবদল নেতা নিজামুদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ- সভাপতি আব্দুল জলিল, ছাত্রনেতা মঞ্জুর হোসেন,হারুন গাজী, জহিরুল ইসলামের মৃধা প্রমুখ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com