মুন্ডুমালা-কাঁকনহাট সড়ক মরণফাঁদ

আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১২:৩১:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:৩১:১২ অপরাহ্ন


মো: গোলাম কিবরিয়া
​ রাজশাহী জেলা প্রতিনিধি


রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্ডুমালা বাজার থেকে পাঁচন্দর স্কুল পাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিনের সংস্কারহীনতায় রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

​জানা যায়, এই সড়কটি দিয়ে সরাসরি মুন্ডুমালা থেকে কাঁকনহাট পর্যন্ত যাতায়াত করা হয়। প্রতিদিন কয়েক হাজার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ী জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙাচোরা রাস্তা দিয়েই চলাচল করেন। রাস্তার কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে কাদার সৃষ্টি হয়। এতে ছোট-বড় যান ও পথচারীদের নিত্যদিন দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।.

​এলাকাবাসী জানান, দীর্ঘ সময় পার হলেও পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে রাস্তাটি মেরামতের কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। কর্তৃপক্ষের এমন ,উদাসীনতা ও নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

​ভুক্তভোগী মশিউর রহমান  জানান, “এই রাস্তাটি আমাদের যোগাযোগের প্রধান মাধ্যম। কিন্তু বেহাল অবস্থার কারণে জরুরি প্রয়োজনেও যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। আমরা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাটি মেরামতের জোর দাবি জানাচ্ছি।”

​জনদুর্ভোগ নিরসনে এবং দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও এলজিইডি (LGED)-সহ দায়িত্বশীল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন মুন্ডুমালা পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এলাকাবাসী আশা করেন , দ্রুত সময়ের মধ্যেই,  এই রাস্তার কাজ শুরু হবে ।



সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com