পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সভাপতি কাজী মাহবুব আলম গতকাল রাতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার নামাজে ১ম জানাজা অদ্য ৭ জুলাই সকাল ১১টায় পটুয়াখালী ব্যায়ামাগারে ও দ্বিতীয় জানাজা জোহর নামাজ বাদে বদরপুর কাজী বাড়িতে অনুষ্ঠিত হয়।
পরে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।