নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের স্পেশাল অভিযানে আসল ডিবির হাতে ভুয়া ডিবি গ্রেফতার"

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১২:৪৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১২:৪৫:২৮ অপরাহ্ন


নওগাঁ থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।

আজ আনুমানিক সাড়ে বারোটার দিকে পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম এর কাছে এক ভুক্তভোগী এসে জানান যে, তার বলিহার বাজারে ঔষধের দোকান আছে।  
গত ০২ জুলাই ২০২৬ দুপুর বেলা তার দোকান বন্ধ করে মোটর সাইকেল যোগে দুবলহাটি বাজারে তার ভাগিনার হাঁসের খামারের দিকে রওনা হয়। পথিমধ্যে রেন্ট্রিতলা মোড় পার হয়ে ২০০ গজ এগিয়ে গেলে মোটর সাইকেল করে ২ জন ব্যাক্তি ভুক্তভোগীর মোটর সাইকেল থামায়। ভুক্তভোগী কে মার ধর করে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। 

ভুক্তভোগীর কথা শুনে পুলিশ সুপার দ্রুত তাকে মামলা দায়ের করার পরামর্শ দেন সেই সাথে ভিকটিমকে জেলা গোয়েন্দা শাখায় প্রেরণ করেন। একই সাথে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কে দ্রুত আসামি সনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেন।  জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা বিশেষ টীম তথ্য প্রযুক্তি ও তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করে নওগাঁ সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দলনেতা ও সন্ত্রাসী ভুয়া ডিবি সুমনকে গ্রেফতার করে। সুমন নামধারী এই সন্ত্রাসী নিজেকে ডিবি সুমন নামে সবার কাছে পরিচয় দেয় এবং সে বলে জানিস আমি ১ জন ডিবিকে মেরেছি, সেজন্য আমার নাম ডিবি সুমন। 

গ্রেফতার করার পর জেলা গোয়েন্দা শাখায় সন্ত্রাসী সুমনকে ব্যাপক জিজ্ঞাসা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া ডিবি সুমন ঘটনার সত্যতা স্বীকার করেন। ভুয়া ডিবি সুমনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলা, ডাকাতির প্রস্তুতি মামলা, দস্যুতার মামলা, মারা মারির মামলা, মাদক মামলা সহ প্রায় ১০ টি মামলা আছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com