পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৫৮ তম সভা অদ্য সকাল ১০ টায় রাজধানীর ফার্মগেটস্হ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ড এর সভাপতি ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম.হেমায়েত জাহান।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন,পবিপ্রবি'র ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আলিফ রুদাবা,বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক ড.শরিফুল হক ভূঁইয়া, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)এর মহাপরিচালক ড.মনজুরুল কাদির, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI) এর মহাপরিচালক ড.শাকিলা ফারুক, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো: মামুন অর রশিদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো:হাবিবুর রহমান, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, বরগুনা সরকারি কলেজে অধ্যক্ষ ড. মোহাম্মদ মতিউর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ।সভায় বিভিন্ন বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।