বিশেষ প্রতিনিধি :
মোঃ নুরুল ইসলাম খোকন।
জুলাই বিপ্লবে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে এবং তাদের পরিবারের চিকিৎসা সহায়তায় রাজধানী ঢাকায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ ১১ জুলাই ২০২৬, শনিবার সকাল ৮:৩০ টা থেকে মতিঝিলস্থ ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং মতিঝিল-শাহজাহানপুর জোনের জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার আমীর এবং ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মাওলানা মু'তাছিম বিল্লাহ।
মেডিকেল ক্যাম্পে আগত সাধারণ মানুষ ও জুলাই আন্দোলনের আহতদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। আয়োজকরা জানান, জুলাইয়ের গণ-আন্দোলনে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।