মান্দায় ২৫ লিটার চোলাই মদ উদ্ধার, দুইজন আটক

আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১২:০৩:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১২:০৩:১৬ পূর্বাহ্ন
======================= নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই ২০২৬) মান্দা থানার জিডি নং-৫২৬ এর সূত্রে পরিচালিত অভিযানে উপজেলার ১ নম্বর ভারশো ইউনিয়নের কবুলপুর গ্রাম থেকে সনাতন হেমব্রম (২৯) ও বিজয় কুমার মুর্মু (৩৩) নামে দুইজনকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, "মাদকের বিরুদ্ধে মান্দা থানার অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।" পুলিশ জানায়, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com