আক্কেলপুরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে আসামির মৃত্যুদণ্ড

আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৭:৩৭:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৭:৩৭:২৮ অপরাহ্ন
মো: মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার জয়পুরহাটের আক্কেলপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে আসামি আলম মণ্ডলকে (৫৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় দেন। দণ্ডপাওয়া আলম মণ্ডলের বাড়ি আক্কেলপুরের পালশা গ্রামে। এসব নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালে স্পেশাল পিপি রিনাত ফেরদৌসী রিনি। মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুরে ফাঁকা বাসায় ঢুকে ১৩ বছরের মেয়েটিকে ধর্ষণ করেন প্রতিবেশী আলম। কিশোরীর চিৎকারে স্থানীয়রা জড়ো হতে থাকলে পালিয়ে যান তিনি। মেয়েটিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন পর তার বাবা আক্কেলপুর থানায় মামলা করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com