মহাদেবপুরে ভুয়া পুলিশের রূপ ধারণ করে মহাসড়কে দস্যুতার অভিযোগে দুই ডাকাত গ্রেফতার।

আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৯:৫৭:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৯:৫৭:২৭ অপরাহ্ন
গত ২৯/০৪/২৬ তারিখে ভোর রাত অনুমান ০৪ ঘটিকার মহাদেপুর থানা এলাকায় নওহাটা টু মহাদেপুর গামি ফাকা রাস্তায় একদল দস্যু প্রাইভেট কার নিয়ে পুলিশের রিফ্লেটিং ভেষ্ট পরিধান করে লেজার লাইট দিয়ে সিংগন্যাল দিয়ে একটা একটা অটোরিকশা চালক ও একজন যাত্রীকে জোর করে টেনে প্রাইভেট কারে তুলে চোখ -মুখ ও হাত বেধে ফেলে। অপর ডাকাত অটোরিকশা নিয়ে চলে যায়। এর পর ডাকাত দল তাদের নিকট থেকে টাকা পয়সা ও মোবাইল কেড়ে নেয়। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে অটোরিকশার চালক ও যাত্রী দের দিনাজপুর জেলার ফুল বাড়ি এলাকায় ফেলে দেয়। এই ঘটনা জানার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে মহাদেপুর থানায় একটা মামলা রুজু করা হয়। পরে পুলিশ সুপারের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয় যারা তথ্য প্রযুক্তি ব্যাবহার করে এই ডাকাত দলের অন্যতম হোতা আব্দুর রহমান @শাওন @ স্বাধীন পিতা আজাদুল সাং শিমুল বাড়ি থানা ধুনট জেলা বগুড়া কে বগুরা ও গাইবান্দা জেলায় অভিযান করে গাইবান্দা জেলাগোবিন্দ গঞ্জ থেকে গ্রেফতার করে। আসামি আব্দুর রহমান @ শাওন @স্বাধীন ডাকাতির ঘটনা স্বীকার করে। তার দেয়া তথ্য মতে যারা এই ডাকাতি সাথে জড়িত তাদের গ্রেফতার করার জন্য জেলা গোয়েন্দা শাখা নওগাঁ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রযুক্তিগত বিশ্লেষণ করে এই ঘটনায় জড়িত অপরাপর ডাকাত ১। খোকন চন্দ্র (৩৩) পিতা মানিক চন্দ্র গ্রাম বড় বেলাইল হিন্দু পারা থানা জেলা বগুড়া ২। শুভ (২৮) পিতা মহিউদ্দিন গ্রাম আমবাগ জয়ের টেক থানা কোনাবাড়ি জেলা গাজিপুরদের কে গ্রেফতার করার লক্ষ্যে ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহ অভিযান পরিচালনা করা হয়। ধারাবাহিক অনেক দিন চেষ্টার পর গত ১১/০৭/২৬ তারিখ রাত্রী বেলা গাজিপুর থকে কুখ্যাত দুই ডাকাতদের গ্রেফতার করা হয়। ডাকাতদের গ্রেফতার করার পর জেলা গোয়েন্দা শাখা এবং পুলিশ সুপারের কার্যালয়ে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ পরিচয় মহাদেবপুরে মহাসড়কে দস্যুতার ঘটনা স্বীকার করে । ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে আসামি খোখন চন্দ্র বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com