বিশেষ প্রতিনিধি:
মোঃ নুরুল ইসলাম খোকন।
বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদের সহ-সভাপতি এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ডা. আবু হেনা আবিদ জাফরের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের ৩য় তলায় অবস্থিত আবদুস সালাম মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘জীবনের আয়নায় চলচ্চিত্র ও নাটক’—এই প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদ।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ।
অনুষ্ঠানে বক্তারা মরহুম ডা. আবু হেনা আবিদ জাফরের চলচ্চিত্র ও নাট্য অঙ্গনে রাখা বিভিন্ন অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, নাট্যজগতে তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত দোয়া ও আলোচনা সভায় চলচ্চিত্র ও নাট্য সংসদের অন্যান্য নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং মরহুমের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।