ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৮:৪০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৮:৪০:১৫ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ১৫ জুলাই: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩) নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। একই সঙ্গে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বজ্রপাতের সময় খোলা মাঠ বা উঁচু স্থানে অবস্থান না করার পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com