রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ১২:২৫:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ১২:২৫:৪৩ অপরাহ্ন
​রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম, সুদীর্ঘ ২৫ বছরের গৌরবময় ও বর্ণাঢ্য সরকারি চাকুরী জীবন শেষে অবসরে গেলেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের স্বনামধন্য জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোহাম্মদ ওমর ফারুক। তাঁর বিদায়লগ্নে রাঙ্গামাটি পার্বত্য জেলার চিকিৎসাসেবা অঙ্গন এবং জেনারেল হাসপাতাল পরিবার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় তাঁকে স্মরণ করছে।​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডা. মোহাম্মদ ওমর ফারুক তাঁর সুদীর্ঘ চাকরি জীবনের সিংহভাগ সময়ই রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি অত্যন্ত ধৈর্য, পেশাদারিত্ব ও মানবিকতার সাথে পার্বত্য অঞ্চলের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা প্রদান করে গেছেন। ইএনটি চিকিৎসায় তাঁর নিপুণ কর্মদক্ষতা এবং রোগীদের প্রতি মমত্ববোধের কারণে তিনি এই অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন।​ডা. ওমর ফারুকের অবসর গ্রহণ প্রসঙ্গে রাঙ্গামাটির সিভিল সার্জন কাম হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা বলেন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জন্য নাক, কান ও গলা চিকিৎসার ক্ষেত্রে উনার অসামান্য অবদান এবং পেশাদারিত্ব আমাদের জন্য এক অনন্য মাইলফলক। উনার দেখানো পথ এবং কাজের প্রতি নিষ্ঠা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। রাঙ্গামাটি পার্বত্য জেলায় উনার এই সুদীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনের জন্য সশ্রদ্ধ সম্মান ও কৃতজ্ঞতা।​বিদায়ী এই চিকিৎসকের গুণাবলীর কথা স্মরণ করে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, ডা. ওমর ফারুক মহোদয় শুধুমাত্র একজন দক্ষ চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন আমাদের একজন চমৎকার অভিভাবক ও সহকর্মী। নাক, কান ও গলা বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা খাতে ওমর ফারুক স্যারের অনন্য অবদান, সেবা ও মানবিক গুণাবলীর কথা বলে শেষ করা যাবে না। হাসপাতালের জন্য উনি ধৈর্য সহকারে দীর্ঘদিন যে সেবা দিয়েছেন, তা প্রশংসনীয়। ​রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মক্ষেত্রে ডা. ওমর ফারুকের সদালাপী হাসিমুখ এবং যেকোনো সংকটে তাঁর মূল্যবান সুপরামর্শ সহকর্মীরা গভীরভাবে মিস করবেন। চিকিৎসা খাতে তাঁর এই অবদান হাসপাতাল ও রোগীদের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।​হাসপাতাল কর্তৃপক্ষ ও সর্বস্তরের সহকর্মীরা এই মহান চিকিৎসকের অবসর-উত্তর জীবন যেন সম্পূর্ণ সুস্বাস্থ্য, অনাবিল আনন্দ ও শান্তিময় হয়—সেই শুভকামনা জানিয়েছেন এবং তাঁর প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com