আর্জেন্টিনার বিজয়ে ভোররাত থেকেই ঠাকুরগাঁও চৌরাস্তায় সমর্থকদের আনন্দ-উল্লাস

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০২:৪৪:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০২:৪৪:৪৩ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের খবরে ভোররাত থেকেই উৎসবমুখর হয়ে ওঠে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকা। শত শত আর্জেন্টিনা সমর্থক জাতীয় পতাকা, ব্যানার ও জার্সি পরে রাস্তায় নেমে বিজয় উল্লাসে মেতে ওঠেন। সমর্থকদের আনন্দ মিছিলে ছিল ঢাক-ঢোল, মোটরসাইকেল শোভাযাত্রা, স্লোগান এবং আতশবাজির ঝলক। প্রিয় দলের জয়ে উচ্ছ্বসিত ভক্তরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং আনন্দ ভাগাভাগি করেন। ভোর পর্যন্ত চৌরাস্তা এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয়দের ভাষ্য, আর্জেন্টিনার প্রতিটি বড় জয়েই ঠাকুরগাঁওয়ের ফুটবলপ্রেমীরা একইভাবে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভোররাত থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা চৌরাস্তায় জড়ো হয়ে বিজয় উদযাপন করেন। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com