পবিপ্রবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও বায়োইকোনমি বিষয়ে আন্তর্জাতিক মানের সেমিনার

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৬:১৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৬:১৩:২৫ অপরাহ্ন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগ এবং প্ল্যান্ট প্যাথলজি বিভাগের যৌথ উদ্যোগে ‘Frontier Research for a Climate-Resilient Agriculture and Bioeconomy’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল হক। সেমিনারের কী-নোট বক্তা হিসেবে বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির অধ্যাপক এবং গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. তফাজ্জল ইসলাম। তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক কৃষি জৈবপ্রযুক্তি, জিনোম সম্পাদনা (Genome Editing) এবং বায়োইকোনমিভিত্তিক গবেষণার গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) আঞ্চলিক কার্যালয়, বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. আশিক ইকবাল খান ধানের ব্লাস্ট রোগের সর্বশেষ গবেষণা, প্রতিরোধ কৌশল এবং টেকসই ব্যবস্থাপনা নিয়ে একটি বৈজ্ঞানিক উপস্থাপনা দেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান এবং প্ল্যান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রুবেল মাহমুদ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। বক্তারা জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক বায়োইকোনমি গড়ে তুলতে গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com