ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে -

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪৬:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৫১:১৭ অপরাহ্ন
 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহান বলেছেন,১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।২০২৪ সালের এ দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদসহ অসংখ্য তরুণ বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আত্মহুতি দেন।তিনি বলেন,নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে হবে। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে। তিনি আবু সাঈদসহ সকল শহীদদের অকুতোভয় আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, যে কোন অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র- জনতার ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে হবে। অদ্য বৃহস্পতিবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সভাপতি স্নেহাংসু সরকার কুট্রি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এডভোকেট মজিবর রহমান টোটন, পবিপ্রবি'র ওসানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড.এবিএম সাইফুল ইসলাম।অনুষ্ঠানে বক্তারা জুলাই- আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জণগনের অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদানের কথা তুলে ধরেন। সময় জেলা বিএনপি নেতৃবৃন্দ,ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com