স্টাফ রিপোর্টার:-----
আসন্ন ১০নং শংকরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তৃণমূলের পরীক্ষিত ও জনপ্রিয় সাবেক ছাত্র নেতা মালেশিয়া বিএনপি পুডু শাখার সাধারণ সম্পাদক মোঃফারুক হোসেন।
তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মালেশিয়া পুডু শাখার সাধারণ ও বাগআচড়া কলেজ ও শংকরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ছাত্র নেতা হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের মতে, তরুণদের অহংকার, নির্লোভ ও নিরহংকার এই নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে মূল্যায়ন করা হলে বিএনপির বিজয় সম্ভব্য সুনিশ্চিত। ত্যাগী এই ছাত্রনেতা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ফারুক হোসেনের সততা, কর্মদক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সর্বমহলে প্রশংসিত হয়েছে।
শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সামাজিক পরিবেশবান্ধব,খেটেখুটে খাওয়া গরিব দুঃখী অসহায় মানুষের পাশে তিনি মানবতার ফেরিওয়ালা উজ্জ্বল নক্ষত্র দৃষ্টান্ত স্হাপনের প্রতীক হিসেবে বিবেচিত।তার বিভিন্ন কর্মকাণ্ডে ও তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সম্প্রতি ১০নং শংকরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি ব্যক্তিগত উদ্যোগে কয়েক দফায় সাধারণ খেটেখুটে খাওয়া অসহায় মানুষের পাশে গিয়ে সাবলম্বি করার জন্য অর্থের হাত বাড়িয়ে দিয়েছেন,যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় এলাকার আপানর জনসাধারণ জানান, ছাত্রজীবন থেকেই মোঃফারুক হোসেন যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন,পাশাপাশি ব্যাক্তি গত অর্থ দিয়ে অনেককে সার্বিক সহযোগিতা করেছেন।
শুধুই তাই নয় প্রতি বছরের পবিত্র ঈদুল ফিতর,ঈদুল আযহা থেকে শুরু করে সাধারণ মানুষের যেকোনো বিপদ আপদে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
ইউনিয়নের এলাকার সচেতন ভোটার ও তৃণমূল বিএনপির একাংশের অভিমত, ১০নং শংকরপুর ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত-আধুনিক ইউনিয়ন গঠনে ফারুক হোসেনের মতো সৎ, যোগ্য ও তারুণ্যের দীপ্ত প্রতীকের বিকল্প নেই। দল তাকে মনোনয়ন দিলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রেরক,
স্টাফ রিপোর্টার