জলকপাটের পরিচর্যার অবহেলায় পানি বন্দি হাজারো মানুষ ; পরিদর্শনে জামায়াত আমীর

আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১০:৫৬:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১০:৫৬:১১ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি): নীলফামারী জেলার ডিমলা উপজেলা ডিমলা সদর ইউনিয়নের বুকচিরে বয়ে গেছে বুড়ীতিস্তা নদী। বুড়ীতিস্তা নদীর উপর ডোমার - ডিমলা সড়কের নির্মিত ১৪টি জলকপাটবিশিষ্ট একটি ব্যারেজ রয়েছে। কিন্তু দীর্ঘদিন যাবত প্রয়োজনীয় যান্ত্রিক (মেকানিক্যাল) মেরামত না হওয়ায় এর মধ্যে ৮টি জলকপাট অকার্যকর হয়ে রয়েছে। ফলে নদীতে পানি বৃদ্ধি পেলেও এসব কপাট খোলা সম্ভব হচ্ছে না, যা ব্যারেজটিকে বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলেছে। এর প্রভাবে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমি, বসতবাড়ি এবং রাস্তাঘাট হুমকির মুখে পড়েছে। স্থানীয় জনসাধারণকে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন কেন অধ্যাপক মাওলানা মজিবুর রহমান আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা উপজেলা শাখা। নূর মোবাশ্বের, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা ইউনিয়ন, রফিক আল আজির সহ জামায়াত নেতৃবৃন্দ। অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান বলেন, ব্যারেজটির সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। আমরা আশা করি, জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আশা করি আল্লাহর রহমতে দ্রুত সমস্যার স্থায়ী সমাধান হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com