ন্যায্য দাবির দাবিতে ঢাকায় টিসিবি ডিলারদের আমরণ অনশন কর্মসূচি।

আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৪:২০:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৪:২০:৪৫ অপরাহ্ন
​বিশেষ প্রতিনিধি : মোঃ নুরুল ইসলাম খোকন। ​ন্যায্য দাবি ও জীবিকা রক্ষার তাগিদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলাররা। ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দেশের ৬৪ জেলার ডিলাররা অংশ নিয়েছেন। ​আজ বুধবার (২২ জুলাই, ২০২৬) সকাল ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এই অনশন কর্মসূচি শুরু হয়। ​ ​অনশনরত ডিলারদের ব্যানার থেকে জানা যায়, তাদের মূল দাবি হলো—"মাননীয় জেলা প্রশাসকের তদন্ত রিপোর্ট অনুযায়ী অবিলম্বে ২০২৫-২০২৬ এর নবায়নযোগ্য ডিলারদের সাথে চুক্তিবদ্ধ হতে হবে। ​আন্দোলনরত ডিলারদের অভিযোগ, জেলা প্রশাসকের ইতিবাচক তদন্ত রিপোর্ট থাকা সত্ত্বেও নবায়নযোগ্য ডিলারদের সাথে চুক্তি সম্পাদনে বিলম্ব করা হচ্ছে, যা তাদের জীবন-জীবিকাকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। তারা জানান, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। ​ ​কর্মসূচিতে উপস্থিত ডিলার নেতৃবৃন্দ বলেন, ​"আমরা বছরের পর বছর ধরে প্রান্তিক মানুষের কাছে সরকার নির্ধারিত মূল্যে নিত্যপণ্য পৌঁছে দেওয়ার কাজ করে আসছি। তদন্ত রিপোর্ট অনুযায়ী আমাদের সাথে অবিলম্বে চুক্তি নবায়ন করে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হোক। ​কর্মসূচিতে সারা দেশ থেকে আসা শতাধিক ডিলার উপস্থিত থেকে তাদের সংহতি ও ন্যায্য দাবির পক্ষে অবস্থান প্রকাশ করছেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com