""
নওগাঁ থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
গত ২৪ জুলাই ২৬ তারিখ নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) শহরের নুনিয়াপট্টির সুইপার কলোনির ভিতর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সুইপার কলোনিতে অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম ছনু বাশফোর, পিতা-শিপুয়া বাশফোর, সাং সুইপার কলোনি থানা ও জেলা নওগাঁ এর ঘর তল্লাশি করে।
তল্লাশী কালে আসামি ১। ছনু বাশফোর (২৬) ২। বৈশাক বাশফোর (৩০) পিতা- সীতা বাশফোর, সাং সুইপার কলোনি ৩। চাঁন মিয়া (৩০) পিতা- মোজাফফর গাজী, সাং খাস নওগাঁ ৪। তুহিন (২৮) পিতা বাবু ওরফে বাচ্চু মন্ডল, সাং বনানী পাড়া, কালি তলা ৫। মিনহাজ ওরফে মিম (২৭) পিতা- মৃত নুরুল ইসলাম, সাং কালী তলা ৬। নাহিদ সুলতান ওরফে জেমস (৩৫) পিতা- নজরুল ইসলাম, সাং আরজি নওগাঁ (দপ্তরি পাড়া) ৭। রায়সুল ইসলাম (২২) পিতা- আনিছুর রহমান, সাং হাট নওগাঁ ৮। সাকিব ( ২২) পিতা- মৃত শাহিন, সাং পাটালি মোড় ৯। শান্ত ইসলাম (২৭) পিতা- ফজলুর রহমান, সাং পাটালী মোড় (শাহি মসজিদ) ১০। শাহরিয়া হোসেন সিহাব (২২) পিতা- আকরাম হোসেন সর্দার, সাং হাট নওগাঁ, সর্ব থানা ও জেলা নওগাঁদের'কে মাদকদ্রব্য (গাজা) ও নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করা অবস্থায় পাওয়া যায়।
এ সময় গাজা সেবনের সরমঞ্জাদী, গাজা কুচি কুচি করে কাটার জন্য কেচি, গাজা খাওয়ার কাজে ব্যাবহৃত কলকে, কাগজের তৈরি পাইপ, গ্যাস লাইটার, পাওয়া যায়।
গ্রেফতারকৃত সকল আসামীদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।