উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৫:০৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৫:০৩:০৪ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ শনিবার (২৫ জুলাই) ঠাকুরগাঁওয়ে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা। এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্ত-অনুসারী অংশ নেন। বর্ণাঢ্য শোভাযাত্রায় সুসজ্জিত রথ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা ভজন-সংকীর্তন, প্রার্থনা ও ধর্মীয় সঙ্গীতে অংশ নেন। রথযাত্রাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, উল্টো রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। উৎসব শেষে ভক্তরা সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করেন। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com